
দক্ষিণ আফ্রিকার ডারবানের পিটারমেরিজবার্গের একটি কমপ্লেক্সে আগুনে পুড়ে ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

কুয়েতের আবু হালিফা এলাকায় আনোয়ার হোসাইন (৪১) নামে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদের কাঠামোর কাজ করতে গিয়ে ১৮ মিটার উঁচু থেকে পড়ে ২২ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

সৌদি আরবে গাড়িচাপায় মো. শাকিল মাঝি (২৩) নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। শাকিল লক্ষ্মীপুর জেলার রায়পুরের বাসিন্দা।

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দগ্ধ তিন বাংলাদেশির মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে একজন ও শনিবার (১২ অক্টোবর) রাত ৩টার দিকে অন্যজনের মৃত্যু হয়।

মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি ভবন ধসে জিদান (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।

যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি আমেরিকান নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম মাহিদুল ইসলাম সুজন

মৃত খালিস মিয়াকে বাংলাদেশি অধ্যুষিত ওমোনিয়া এলাকা থেকে পুলিশের গাড়ির ক্ষতি করার অপরাধে আটক করা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিনি একজন অনথিভুক্ত অভিবাসী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. মহিউদ্দিন নামে এক প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে সৌদি আরবের তনুমা শহরে এই ঘটনা ঘটে।